হোম > রাজনীতি

গাজীপুরে ইমামের কন্যাকে অপহরণে জড়িতদের শাস্তি দাবি জমিয়তের

স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলামের কন্যাকে ফিল্মি স্টাইলে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা। তারা এ ধরনের জঘন্য ও ন্যক্কারজনক ঘটনা শুধু একটি পরিবারের ওপর নয়, বরং পুরো সমাজের নিরাপত্তা ও নৈতিকতার ওপর আঘাত হানে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতারা বলেন,আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, অপহরণের সঙ্গে জড়িত দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং অপহৃত মেয়েটিকে নিরাপদে উদ্ধারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় থাকে।

তারা কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি