হোম > রাজনীতি

কিছু রাজনৈতিক দল আইন-সংবিধান মানতে চায় না: আমীর খসরু

আতিকুর রহমান নগরী

ফ্যাসিস্ট শেখ হাসিনা আইন, সংবিধান মানত না, এখন কিছু রাজনৈতিক দলও তা মানতে চায় না বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সভায় তিনি এ অভিযোগ করেন।

আমীর খসরু বলেন, যাদের বলার কথা নয়, তারাও কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হলো। এখন তারা ভিন্ন কথা বলছে। তাদের এখতিয়ার নেই। যাদের যে কথা বলার এখতিয়ার নেই তারা সেই কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে। শেখ হাসিনা সংবিধান, আইন মানত না। এখনও কোনো কোনো রাজনৈতিক দল সংবিধান, আইন মানতে চায় না।

তিনি বলেন, কেউ কেউ রাস্তায় নেমে জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান। নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করবেন না। যারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি হল গণতন্ত্র আমাদের পুনরুদ্ধারের সংগ্রাম। বাংলাদেশকে মুক্ত করতে সবাইকে বাঁচতে হবে। হাসিনামুক্ত করলেই হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাঁচিয়ে আনতে হবে।

বিএনপি ক্ষমতায় এলে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের ইকোনমি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক