হোম > রাজনীতি

গণভবন এলাকায় জামায়াত প্রার্থীর পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

আতিকুর রহমান নগরী

গণভবনের আবাসিক এলাকা ও আশপাশকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন।

তিনি শনিবার সকালে জামায়াতে ইসলামী শের-ই বাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে আয়োজিত গণভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। দলের শের-ই বাংলা নগর দক্ষিণ থানা আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি তারিফুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, মাওলানা রুহুল আমিন, জামায়াত নেতা হাসান আল বান্না, আয়াতুল্লাহ আল খোমেনি, হুমায়ন কবির, মোহাম্মদ আলী প্রমুখ।

সাইফুল আলম খান মিলন আরো বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চারপাশের পরিবেশ এবং ডেঙ্গুসহ নানাবিধ রোগব্যাধির বিস্তার ঘটছে। এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকী উদ্যোগ, তবে আমাদের লক্ষ্য হলো এ এলাকা ও আশপাশকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা। উদ্যোগের মূল লক্ষ্য ছিল নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা।

উপস্থিত নেতারা ও এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সাংবাদিকদের সম্মানে ইফতার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য জানা গেল

কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

পবিত্র ওমরাহ পালনে গেলেন মামুনুল হক

অনভিজ্ঞতায় ভুগছে জামায়াতে ইসলামী

আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের