হোম > রাজনীতি

বাংলাদেশি কৃষককে বিএসএফের হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

বাংলাদেশ সরকারকেও প্রতিবাদ জানানোর আহ্বান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশি এক কৃষককে নিজ জমিতে সেচ দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে অন্যায়ভাবে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে ৭ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশি কৃষক বারিকুল ইসলাম নিজ জমিতে সেচ দিতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে অন্যায়ভাবে আটক করে পিটিয়ে হত্যা করেছে। আমরা ভারতীয় বিএসএফ-এর এই উসকানিমূলক ও আক্রমণাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, এই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার পরে ওই এলাকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএসএফ প্রায়ই বাংলাদেশ সীমান্তে এভাবে বাংলাদেশিদের হত্যা করে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। দেশবাসী মনে করে, ভারত সরকারের নিকট বাংলাদেশ সরকারের কৃষককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি নিরপরাধ লোকদের অন্যায়ভাবে ধরে নিয়ে হত্যা করার মত ঘৃণ্য উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি জেনারেল। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সীমান্ত এলাকার কৃষকসহ সব শ্রেণি পেশার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এমএস

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস