হোম > রাজনীতি

বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এডিট ভিডিও প্রচার

স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির কৌশল নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি মহল ভিডিওটি এডিট করে বানিয়ে অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়েছে বলে দাবি করেছেন তিনি।

গত মঙ্গলবার রাত থেকে বেশ কিছু ফেসবুক একাউন্টে ছড়িয়ে পড়া শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ২৫ সেকেন্ডের একটি ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্থানীয় নেতাকর্মী ও নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিস্ট সরকারের আমলে নিউ মার্কেট এলাকায় অনেক চাঁদাবাজি হতো। এখনও অনেক দল চাঁদাবাজির চেষ্টা করছেন। এই চাঁদাবাজি বন্ধ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে।

পাশাপাশি দলীয় কোন নেতাকর্মী যাতে চাঁদাবাজির সাথে জড়িত না হয় সে জন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এসময় উপস্থিত কোন এক ব্যবসায়ী তার বক্তব্যকে মোবাইল ফোনে ভিডিও ধারন করে। সেখানে আগে পরে ভিডিও'র অংশ কেটে এডিট করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে মূহর্তেই ভাইরাল হয়।

উপস্থিত নেতাদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসায় নিউমার্কেটস্থ লক্ষীপুরের ব্যবসায়ীরা দেখা করতে যায়। এসময় ব্যবসায়ীরা তার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন। এসময় অনেক ব্যবসায়ী গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন। একপর্যায়ে শহীদ উদ্দিন এ্যাণি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তা কৌশলে মোকাবেলা করার নির্দেশ দেন। এবং বিএনপির কোন নেতাকর্মী এর সাথে জড়িত থাকলে তাকে জানানোর অনুরোধ জানান।

উপস্থিত থাকা ব্যবসায়ীর দাবি, তার এমন বক্তব্যকে কেউ একজন মোবাইল ফোনে ভিডিও ধারন করে ইডিটিং করে উদ্দেশ্যপ্রণোধিতভাবে তিনদিন পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এয়।

এই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আমার দেশকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি নিউমার্কেটস্থ লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা আমার সাথে দেখা করতে আসে। ব্যবসায়ীরা চাঁদাবাজি নিয়ে আমার কাছে তাদের কথা বলেন-চাদাঁবাজি বন্ধের জন্যে কৌশলী হয়ে চলার পরামর্শ দিয়েছি। কিন্তু একটি মহল এটার একটা ভিডিও ইডিটিং করে সোস্যাল মিডিয়া অপব্যাখ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা সুস্থ রাজনীতির অন্তরায়।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস