হোম > রাজনীতি

সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

স্টাফ রিপোর্টার

মাহমুদুর রহমান মান্না

বিএনপির সঙ্গে হওয়া সমঝোতার আসন না পেলে ঢাকা ১৮ ও বগুড়া ২ দুটি আসন থেকেই নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল রোববার রাতে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

গত বছর ২৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথে যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে নাগরিক ঐক্যকে বগুড়া- ২ আসন দেন। দলটির সভাপতি মান্নার জন্য আসনটি ফাকা রাখে বিএনপি। এর আগে তিনি বগুড়া ২ ও ঢাকা ১৮ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২ জানুয়ারি বগুড়ায় যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকা–১৮ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনেও প্রার্থিতা ফিরে পান মান্না।

বগুড়া-২ আসনে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে দলটির শিবগঞ্জ উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে। অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দিয়েছে দলটি।

নাগরিক ঐক্যের সভাপতির মনোনয়ন বৈধ হওয়া দুটি আসনেই এখন বিএনপির দুই প্রার্থী কাজ করে যাচ্ছেন। এদিকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল ২০ জানুয়ারি। যে কারণে মান্না সমঝোতার আসন পাবেন কি-না সেটি নিয়ে শঙ্কায় রয়েছেন। তিনি এখনও জানেন না তাকে কোন আসন ছাড়া হবে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মান্নাকে দেখতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিকেল ৪ টার দিকে মান্না হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

রাতে আমার দেশকে মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এখন সুস্থ আছি। তেমন বড় কোন সমস্যা হয়নি। আমি সুস্থ হয়েই বাসায় ফিরেছি। হাঁটাচলা করতে, বক্তব্য দিতে ও প্রোগ্রাম করতে আমার কোন বাঁধা নেই। কালকেই রাজনীতির মাঠে দেখা হবে।

এসময় সমঝোতার আসনে ও অন্য আসনে বিএনপির প্রার্থী থাকা অবস্থায় তিনি কী করবেন, জানতে চাইলে মান্না বলেন, কালকের দিন হাতে আছে। এখনও কোন সিদ্ধান্ত দেখলাম না। যদি সমঝোতা না মানা হয়, তবে ঢাকা ১৮ ও বগুড়া ২ – দুটি আসনেই নির্বাচন করব।

পুশইন বন্ধে সরকারের দৃশ‍্যমান কোনো উদ্যোগ নেই: এবি পার্টি

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি