হোম > রাজনীতি

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান

আতিকুর রহমান নগরী

বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে দলের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-স্থির ও শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই।’

বিখ্যাত আফ্রো-আমেরিকান নেতা মার্টিন লুথার কিং-এর ঐতিহাসিক ভাষণের অনুপ্রেরণায় তারেক রহমান বলেন, ‘মার্টিন লুথার কিং বলেছিলেন, “আই হ্যাভ এ ড্রিম”। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমিও বলতে চাই, আমারও একটি স্বপ্ন আছে আমার দেশের জন্য। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে।’

তারেক রহমান তাঁর ভাষণে ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, আমরা সকলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।’

বক্তব্যের শেষে তিনি তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ‘এই মানুষটি দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। সন্তান হিসেবে আপনাদের কাছে আমি তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া চাইছি।’

আগামী দিনের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের সদস্যরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন এবং গড়ে তুলবেন। দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর দায়িত্ব তরুণদেরই গ্রহণ করতে হবে।’

মে দিবস গুরুত্ব সহকারে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

হাওরাঞ্চল নিয়ে ৪ দফা দাবি জানিয়ে জরুরি হস্তক্ষেপের কামনা এনসিপির

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার