হোম > রাজনীতি

কারা নির্বাচনি মঞ্চ ভেঙেছে, জানালেন রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে নির্বাচনি মঞ্চ ভেঙে ফেলায় গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বিএনপির বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি সভার মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। পূর্ব নির্ধারিত নির্বাচনি সভার মঞ্চ ভাংচুরের জন্য তিনি প্রতিপক্ষের লোকজনকে দায়ী করেছেন।

গতকাল সোমবার বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় রুমিন ফারহানা এই অভিযোগ করেন। মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়েই উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘আজ সরাইলের অরুয়াইলে আমার পূর্ব নির্ধারিত সভা ছিল। কিন্তু আমার প্রতিপক্ষের প্রতিদ্বন্দী প্রার্থীর লোকজন আমার নির্বাচনি মঞ্চ ভেঙে দিয়েছে। আজকে বাধ্য হয়ে আমি আপনাদের দরজায় দরজায় গিয়েছি। শেষ পর্যন্ত গাড়ির ওপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি।’

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই অন্যায়ের সমুচিত জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির এই সাবেক নেত্রী বলেন, ‘অরুয়াইল চিত্রা নদীর ওপর যে রাস্তা ও ব্রিজ আছে, সেই বিষয়ে আমি সংসদ সদস্য থাকাকালে আবেদন দেওয়া হয়েছিল। এটা নিয়ে বিভিন্ন দেনদরবার হচ্ছে। ইনশাল্লাহ, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে এই সড়ক, সেতু ও কালভার্ট—সব করে দেব।’

তিনি আরো বলেন, ‘আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকিয়ে দেবে, সেটা হতে দেব না। দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি, অবৈধ বালু ব্যবসা করতে দেব না। ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি এমপি হতে পারি, তাহলে সরাইল-আশুগঞ্জকে নতুন চেহারা করে দেব।’

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল