হোম > রাজনীতি

নতুন বাংলাদেশের বর্ষপূর্তিতে জুলাই ঐক্যের মাসব্যাপী কর্মসূচি

স্টাফ রিপোর্টার

পহেলা জুলাই ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম, গণহত্যাকারি ভারতীয় প্রক্সি হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে 'মার্চ ফর জুলাই রিভাইভস'র মধ্য দিয়ে জুলাই ঐক্যের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

জুলাইয়ের স্পিরিট ধারণকরা সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক প্রেশার গ্রুপের জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ২-৯ জুলাই দেশব্যাপী অনলাইন ও সরাসরি গণসংযোগ করবে প্লাটফর্মটি।

১০ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিনিধি সম্মেলন করবে জুলাই ঐক্য। ১১-৩৬ জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ, ১৫ জুলাই রাত সাড়ে ৭টায় ঝিগাতলা পিলখানা গেইট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী কফিন মিছিল করবে প্লাটফর্মটি।

কর্মসূচির মধ্যে আরও রয়েছে— ১৬ জুলাই শহীদদের স্মরণে সারাদেশে দোয়া ও কবর জিয়ারত, ১৭ - ৩২ জুলাই (১ আগস্ট) দেশব্যাপী জুলাইয়ের শপথ, ৩৩ জুলাই (২ আগস্ট) দুপুর ২.৩০ মিনিটে জুলাইয়ের গণশপথ (কেন্দ্রীয় শহীদ মিনারে), ৩৪ জুলাই (৩ আগস্ট) জুলাইয়ের তথ্যচিত্র প্রকাশ, ৩৫ জুলাই (৪ অগস্ট) জুলাইয়ের ভিডিও শেয়ার এবং ৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস