হোম > রাজনীতি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আতিকুর রহমান নগরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, বগুড়ার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের লক্ষ্য এবার তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেওয়া।

বিএনপি প্রধানের এই আসনে প্রার্থী হওয়ার খবরে গাবতলী ও শাজাহানপুর এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে খালেদা জিয়া আবারও বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ: মামুনুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব