হোম > রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাবেক ছাত্রদল নেতাদের দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা ধানমন্ডির তাকওয়া মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ( বিএমএ) সাবেক সভাপতি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কে.এম আজিজুল হক, বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আবদুস শাকুর খান, ডা. বজলুল গনি ভুইয়া, ডা. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. আশরাফী,ডা. আজাহারুল ইসলাম, ডা. হারুন- উর রশীদ খান রাকিব, ডা. সফিউল্লাহ, ডা. সাহাবুব লাবলু, ডা. ফারুক হোসেন, ডা. রেহান উদ্দিন খান, ডা. গাজী শাহিন, ডা. ইমন, ডা. মাহমুদুল হাসান রানা, ডা. শামসুজ্জামান রানা, ডা. মাহবুব আরেফিন রেজানুর রন্জু, ডা. মাহবুবর রহমান সজীবসহ শতাধিক চিকিৎসক নেতৃবৃন্দ। ‎ ‎

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। রাখা হয় ভেন্টিলেশনে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা বিএনপির। তবে সেই যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার মধ্যরাতের পর তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাওয়া পিছিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে শারীরিক অবস্থা বিবেচনায় আগামীকাল তাকে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছে দলটি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা