হোম > রাজনীতি

পিআর দাবি আদায়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে

জামায়াতের রকন সম্মেলনে সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দুর্নীতি আমাদের দেশের বড় সমস্যাগুলোর একটি। তাই সবার আগে দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট মুক্ত করতে হবে। জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবো সে সমাজে কেউ অপরাধ করার সাহস পাবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষের সকল শ্রেণি ও পেশার মানুষের মানুষের নিশ্চয়তা থাকবে’। তিনি আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। অন্যথায় জনগণ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

বৃহস্পতিবার বাড্ডা-রামপুরা জোন জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও বাড্ডা উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ।

সেলিম উদ্দিন বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবী নয় বরং এটি একটি মানের নাম। আমরা রুকনিয়াতের শপথের মাধ্যমে সমাজে সার্বিক শান্তি, রাষ্ট্রের সর্বস্তরে ইনসাফ ও গণ-মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করি।আর এ প্রত্যয় গ্রহণের মাধ্যমেই নিজের আমিত্বকে পরিহার করে নিজেদের সকল কিছুকে আল্লাহর রাহে ও মানুষের কল্যাণে নিজেকে সোপর্দ করি। তাই শপথ গ্রহণের আর আমার বলতে কিছু থাকে না। সবকিছু দ্বীন ও মানুষের কল্যাণে নিবেদিত হয়। তিনি জুলাই সনদের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করে বলেন, জুলাই সনদ ‘২৪ বিপ্লবের রক্ষাকবচ। তাই এ সনদকে কথামালার ফুলঝুড়ির মধ্যে সীমাবদ্ধ না রেখে আইনি ভিত্তি এবং সে সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে।

তিনি বলেন, ‘মূলত, জুলাই বিপ্লব আমাদেরকে শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও মাফিয়া-তান্ত্রিক অপশাসন- দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। মূলত, এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তাই আমাদেরকে এ বিপ্লবের চেতনাকে ধারণ করেই আগামী দিনের কর্মপন্থা গ্রহণ করতে হবে।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস