হোম > রাজনীতি

বিএনপিতে ঢুকে গ্রুপিং সৃষ্টি করছে আ.লীগ ও র’ এজেন্টরা: আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি একটি বড় দল। এই দলে কোনো গ্রুপিং ও দ্বন্দ্ব আমি দেখছি না। তবে ভারতের র’ এর এজেন্ট ও আওয়ামী লীগের কিছু লোকজন বিএনপির ভিতর প্রবেশ করে এই গ্রুপিং সৃষ্টি করছে।

রোববার দুপুরে পটুয়াখালী মির্জাগঞ্জ সাংবাদিকদের সাথে কথার সময় এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে সংখ্যালঘুদের প্রলোভন দেয়ার কথাও উল্লেখ করেন।

আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক দপ্তর সম্পাদক মো. কাইফুর রহমান জাকির, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোখলেছ প্রমুখ।

‘দক্ষিণ এশিয়ায় তরুণদের মাঝে অসন্তোষ বাড়ছে’

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল

মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি

যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ১৫ দফা দাবি ছাত্র আন্দোলনের

ধর্ম নিয়ে ভণ্ডামির রাজনীতি বিএনপিই করে: মিয়া গোলাম পরওয়ার

চামড়া শিল্পের সংকট উত্তরণে ওলামা এলায়েন্সের ৫ দফা দাবি

ফখরুলের বক্তব্য ‘উসকানিমূলক’, ধর্ম নিয়ে ভণ্ডামি বিএনপিই করে: জামায়াত

সরকারের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী: এনসিপি

রামিসা হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ