হোম > রাজনীতি

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার এক বিবৃতিতে বলেন, “আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসেনানী। বিগত ফ্যাসিস্ট আমলে তার বিদ্রোহী ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে। জুলাইয়ের পরেও সংস্কার, বিচার ও নির্বাচনে তার ভূমিকা ঈর্ষণীয়। এমন একজন গুরুত্বপূর্ণ নেতা তার নির্বাচনী এলাকায় গিয়ে যে ধরনের অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা জানাচ্ছে।”

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, “এই ঘটনা আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। নির্বাচনের সময়ে রাজনৈতিক সমালোচনা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ। সেই সমালোচনাকে কেন্দ্র করে যদি জাতীয় নেতাদের ওপর হামলা হয়, তাহলে আগামী নির্বাচনের উৎসবমুখর পরিবেশের আশা ধুলিস্যাৎ হয়ে যাবে। এই হামলার সঙ্গে স্থানীয় বিএনপির সম্পৃক্ততা স্পষ্ট। জুলাইয়ের পরে এ ধরনের নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের নেতাকর্মীদের সংযত করুন, পরমতসহিষ্ণু করে তুলুন। সামান্য সমালোচনায় যদি বিএনপি এ ধরনের সহিংস প্রতিক্রিয়া দেখায়, তাহলে পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা নেওয়ার জন্য বিএনপির প্রতি আহবান জানাচ্ছি।”

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা