হোম > রাজনীতি

হিজাব নিয়ে এমপি মনিরুলের বক্তব্যের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ

জাবি প্রতিনিধি

জাতীয় সংসদে হিজাব, নিকাব ও পর্দাকে নিয়ে সাংসদ মনিরুল হক চৌধুরীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘হিজাব নারীর অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, হিজাব-নিকাবের অপমান, সইবে না মুসলমান”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, “হিজাব, নিকাব ও বোরকা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও মর্যাদাবোধের গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারীর পোশাক নিয়ে করা মন্তব্যকে আমরা অনভিপ্রেত ও অসম্মানজনক মনে করি এবং এর তীব্র নিন্দা জানাই।”

তিনি বলেন, ‘কোনো নারীকে তার পোশাকের কারণে হেয় বা কটাক্ষ করা গ্রহণযোগ্য নয়। আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা দাবি জানাই, এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় নারী শিক্ষার্থীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দকে সম্মান করার সংস্কৃতি নিশ্চিত করতে হবে।’

সমাবেশে জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ ভারত থেকে ইসলামবিদ্বেষ আমদানি করেছে। সেই ছাত্রলীগের সাবেক সভাপতিই বিএনপিতে এসে বিএনপিকেও ইসলামবিদ্বেষী করে তুলেছে। জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হিজাব, বোরকা ও পর্দাকে অবমাননার চেষ্টা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, ‘আগস্ট-পরবর্তী সময়ে বিএনপির নেতারা যে রাজনৈতিক অধিকার ও বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, সেই আন্দোলনে হিজাব পরিহিত অসংখ্য নারীও অংশ নিয়েছেন। হিজাব পরা নারীরা রাজপথে নেমেছেন, মিছিলে অংশ নিয়েছেন এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলমানদের করের টাকায় পরিচালিত সংসদে দাঁড়িয়ে ধর্মীয় অনুশীলন নিয়ে কটাক্ষ করা গ্রহণযোগ্য হতে পারে না।”

ছাত্রশিবির নেতারা এ সময় মনিরুল হকের বক্তব্য প্রত্যাহার এবং জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা।

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল: সিবগাতুল্লাহ

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

পীর-ফকিরের দরবারে ধরনা দিয়ে লাভ হবে না, সরকারকে গোলাম পরওয়ার

কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্তিসহ কেন্দ্রীয় জামায়াতের একগুচ্ছ সিদ্ধান্ত

রিয়াদে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের খোঁজখবর নিলেন এনসিপি নেতারা

সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ—‘এটাই কি আই হ্যাভ আ প্ল্যান’