হোম > রাজনীতি

নারী শিক্ষার্থীদের কুরআন বিতরণে ছাত্রদলের বাধা, ছাত্রশিবিরের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের শৈলকূপায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে নারী শিক্ষার্থীদের পবিত্র কুরআন বিতরণে ছাত্রদল সন্ত্রাসীদের বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘২৫ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার অন্তর্গত মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে একদল নারী শিক্ষার্থী পবিত্র কুরআন বিতরণ করতে গেলে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অর্ক জোয়ারদার ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসনাতের নেতৃত্বে ৮ থেকে ১০ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মী তাতে বাধা প্রদান করে। এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর’— এ ধরনের উসকানিমূলক ও ফ্যাসিবাদী স্লোগান দিতে থাকে। এমনকি শিক্ষক-শিক্ষার্থীদের সাথেও তারা অশোভন আচরণ করে।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘কুরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষাঙ্গণ সন্ত্রাস বা কারো অধিকার হরণের ক্ষেত্র নয়। আধিপত্য বিস্তারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কাউকে ইজারা দেওয়া হয়নি। ৫ আগস্ট-পূর্ববর্তী সময়ে আমরা এমন উগ্র আচরণ ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছ থেকে প্রত্যক্ষ করেছি, যা এখন হুবহু অনুসরণ করছে ছাত্রদল। আমরা এ ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক