হোম > রাজনীতি

সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে: রিজভী

স্টাফ রিপোর্টার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টা চিঠি দেয়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে সকল ধরনের সার্বিক সহযোগিতার করবে বিএনপি।

এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুকে কেন্দ্র করে তিনি বলেন, তারা যে কোন জায়গায় যেতেই পারে। কিন্তু সে বিষয় নিয়ে লুকোচুরির কিছু নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে, তাদের কাছ থেকে দেশের জনগণ কোন ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না।

সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায়, যেখানে সরকারের প্রতিক্ষেত্রে জবাবদিহিতা থাকে। জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয় বলে জানান রিজভী।

পরে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। একইসঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন