হোম > রাজনীতি

রাজধানীতে ভূমিকম্পে হতাহতদের পরিবারের পাশে জামায়াত

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি প্রতিনিধি দল বংশালে যান। এ সময় নেতারা ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় জনসাধারণের সঙ্গে আলোচনা করেন। তারা নিহত ও আহতদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করে ক্ষতিগ্রস্তদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বংশাল দক্ষিণ থানা আমির মাহবুবুল আলম ভূঁইয়া সহ মহানগরী ও চকবাজার-বংশাল জোনের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব নেতারা।

পরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি আদর্শিক ও মানবিক সংগঠন। জামায়াত যেকোনো দুর্যোগ ও দুর্দিনে সবার আগে ছুটে যায়। মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী সর্বদা সক্রিয়।”

তিনি আরও বলেন, “ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার পরও সরকার কোনো পদক্ষেপ বা প্রস্তুতি গ্রহণ না করার কারণে সারাদেশে ৬০০-এর বেশি মানুষ আহত হয়েছে এবং নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগে জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ না থাকার অন্যতম কারণ হলো অতীতে ক্ষমতায় থাকা ব্যক্তিদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সময়ের জন্য দায়িত্ব নিয়েছে, তাই সকল বিষয়ে কাজ করার পর্যাপ্ত সুযোগ হয়নি। যদি জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, আমরা জান ও মাল রক্ষায় আধুনিক ও উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা নিশ্চিত করব এবং আপদকালীন সময়ে প্রতিটি মানুষের পাশে রাষ্ট্রের ছায়া হয়ে দাঁড়াব।”

এদিকে, ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেন। তারা নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।

এসআর

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা