হোম > রাজনীতি

কল্যাণমুখী সমাজ গঠনে সামর্থবানদের সক্রিয় ভূমিকা রাখতে হবে

মামুনুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদেরকে শেখায়—সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমরা চাই, সামর্থ্যবানরা যেন এগিয়ে আসে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখে।

তিনি শনিবার রাজধানীর চাঁদ উদ্যানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাসরুরুল হক, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাওলানা জাকির হুসাইন, মাওলানা ফুরকান আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা ইসমাইলসহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা এই এলাকাটিকে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, আমাদের সবার মধ্যে যেন মমতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। কেউ যেন কারো ওপর জোর-জুলুম করতে না পারে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করুন।

প্রত্যেকের উচিত জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করা: মঈন খান

বাজেটকে বিশাল ঘাটতি ও ঋণ নির্ভর বলছে জামায়াত

রক্তদান শুধু সেবা নয়, ইবাদতও: সেলিম উদ্দিন

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা

এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরো ঝুঁকির মুখে ঠেলে দেবে