হোম > রাজনীতি

ফরিদা পারভীনের মৃত্যুতে ফখরুলের শোক

স্টাফ রিপোর্টার

শিল্পী ফরিদা পারভীনের মৃত্যু সংস্কৃতি ভবনের এক বিশাল শূণ্যতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্যাতিমান সংগীতশিল্পী ফরিদা পারভীন শনিবার রাত সোয়া ১০টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, দেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের ইহধাম ত্যাগে সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। এতে লোকসঙ্গীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শুন্যতার সৃষ্টি হলো।

শোকবার্তায় তিনি বলেন, তার কন্ঠে গাওয়া গানগুলো সঙ্গীতপ্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করবে। লালনগীতি ছাড়াও শিল্পী জীবনে প্রয়াত ফরিদা পারভীন নানামাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালবাসা লাভ করেছেন।

বিএনপি মহাসচিব শিল্পী ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের