হোম > রাজনীতি

শেখ হাসিনার লুটপাটে শিল্পকারখানা ধ্বংস : শ্রমিক জাগপা

স্টাফ রিপোর্টার

স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের বিগত পনেরো বছর ধরে ভারতকে খুশি রাখার মূল এজেন্ডা ছিলো বাংলাদেশের শিল্পখাতকে পর্যায়ক্রমে ধ্বংস করা এমন মন্তব্য করেছেন শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল।

তিনি বলেন, শেখ হাসিনার লুটপাটের চিত্র শিল্পকারখানা ধ্বংসের বর্তমান প্রতিচ্ছবি শেখ হাসিনার আমলে কলকারখানার ধ্বংসযজ্ঞ থেকে এখনো বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে নাই। এখনো পতিত স্বৈরাচার হাসিনার দোসররা বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শনিবার শ্রমিক জাগপা আয়োজিত বিজয়নগর ও পল্টন এলাকায় আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছে ভারতীয় ভাতাপ্রাপ্ত আমলারা। কখনো গার্মেন্টেস কারখানায় আগুন দিয়ে শিল্প ধ্বংস করেছে। আবার কখনো শ্রমিকদের আগুন দিয়ে পুড়ে কয়লা বানিয়েছে। যে ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিলো পোশাক উৎপাদনে বাংলাদেশ কে বিশ্বের কাছে অনিরাপদ রাষ্ট্র বানানো।

তিনি আরো বলেন, বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনার নির্দেশে যে সকল শ্রমিক হত্যা হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত শ্রমিক -জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। একই সাথে পঙ্গুত্ববরন করা সকল শ্রমিকদের পুনর্বাসন করার দাবি জানাচ্ছি। আন্দোলনের নামে পরিবহনখাতে উসকানি দিয়ে শ্রমিকদের আন্দোলনে নামানোর গভীর ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, শ্রমিক নেতা কামরুল ইসলাম, রুবেল মিয়া, মাহবুব আলম প্রমুখ।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস