হোম > রাজনীতি

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার তীব্র নিন্দা বিএনপির

স্টাফ রিপোর্টার

বিএনপি

রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। শুক্রবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে জাতীয় পার্টির কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাংচুরের কথা উল্লেখ করা হয়েছে। যদিও ঘটনাস্থলে নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

বিবৃতিতে বিএনপি জানায়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারি মনোভাবেরই বহিঃপ্রকাশ।

এতে আরো বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়-ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় পার্টির অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, উল্লেখ করা হয়েছে রিজভীর পাঠানো বিবৃতিতে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা

এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরো ঝুঁকির মুখে ঠেলে দেবে

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট দেওয়া হয়েছে: জামায়াত

জনগণকে হতাশ করে সরকার গণবিরোধী বাজেট প্রদান করেছে