হোম > রাজনীতি

জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি করেছে জাপা নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অপর অংশের নেতাকর্মীরা।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

কর্মসূচিতে রওশনপন্থি নেতাকর্মীরা বলেন, ‘জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বাণিজ্যসহ দলীয় নেতাকর্মীদের দেওয়া চাঁদার টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। তিনি পদ বাণিজ্য করার মাধ্যমে দলকে ধ্বংস করেছেন। এ ছাড়া শনিবার দলের বর্ধিত সভায়ও তার গ্রেপ্তারের দাবি করা হয়েছে। তাই আমরা বর্তমান সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই। অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা।

এমএস

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন