হোম > রাজনীতি

জাপার সমাবেশে পুলিশের ভূমিকার প্রশংসায় নুর

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাপা আজ প্রোগ্রামের মাধ্যমে অরাজকতা তৈরির চেষ্টা করেছিল। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।

শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত‍্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।’

তিনি বলেন, ‘জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতাকর্মীদের ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়লেও কোনো সংঘর্ষ হয়নি। সেনাবাহিনীর কেউ এখানে জড়িত ছিল। সেই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনায় জড়িত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা ম‍্যাসেজ দেয়ার জন‍্য, রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে; দেশকে অস্থিতিশীল করার জন‍্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’

গণ অধিকার পরিষদের সভাপতি জানান, তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক