হোম > রাজনীতি

জাতীয় যুবশক্তির আহ্বায়কের বক্তব্যের সংশোধন ও দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট মো. তারিকুল ইসলাম তার বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন ও সংশোধন দিয়েছেন। মঙ্গলবার তিনি দুঃখপ্রকাশ করেন।

গত ২৯শে সেপ্টেম্বর সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় যুবশক্তির শীর্ষ নেতৃবৃন্দ শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট মোঃ তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

উক্ত বক্তব্যে তিনি ধর্মীয় পরিচয়কে উপেক্ষা নয়; বরং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্মীয় পরিচয়ের বিভাজন অতিক্রম করে বাংলাদেশি পরিচয়কে ধারণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চেয়েছেন। তবে শব্দের অপ্রতুলতার কারণে মূল বক্তব্যের ভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি। এজন্য সংশোধিত বক্তব্য নিম্নে উপস্থাপন করা হলো—

‘আগামীর বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, কোনো জাতি,ধর্ম বা গোষ্ঠীর পরিচয়ে নয়, বরং সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের পরিচয় হোক আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

উক্ত বক্তব্যে শব্দের অপ্রতুলতার কারণে ভিন্ন অর্থে প্রতিফলিত হওয়ায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক জনাব এডভোকেট তারিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলকে বিষয়টি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করেছেন।

বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াতের নিন্দা

‘বস্তায় বস্তায় টাকা’ মন্তব্য আইসিটি ট্রাইব্যুনালকে নিয়ে নয়: ফুয়াদ

ভাটারায় যুবদল কর্মী গুলিবিদ্ধ

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চান জয়নুল

আ.লীগ নেতাদের সঙ্গে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’—ভারতীয় বিধায়কের মন্তব্যে কড়া প্রতিবাদ এনসিপির

সাদিক কায়েমের বাড়িতে হামলা ন্যক্কারজনক: ডা. ইরান

আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ