হোম > রাজনীতি

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার: আখতার হোসেন

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় এ কথা বলেন আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, এই রায় কার্যকর করার মধ্য দিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রায় সরকারকে কার্যকর করতে হবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে এদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন। শেখ হাসিনার রায় কার্যকরের মধ্য দিয়ে এ বিশ্বে একটা নজির তৈরি হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা শুধু উস্কানিমূলক বক্তব্যই দেননি, তার বিচারের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, তিনি মানুষকে গুলি করে হত্যা করেছেন। লিথ্যাল ওয়েপন ব্যবহার করেছেন, গোটা বাহিনীকে মানুষ হত্যা করতে ব্যবহার করেছেন। মানুষকে তিনি পুড়িয়ে হত্যা করেছেন। তিনি নৃশংস একজন খুনি। তার এত এত অপরাধের অল্প কিছু অভিযোগেই তার শাস্তি ঘোষণা হয়েছে। তার বাকি সব অপরাধেরও বিচার হবে। এই গণহত্যাকারীদের বিচার কার্যকরের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটা নজির সৃষ্টি হবে। যাতে করে আর কোনো শাসক ও গোষ্ঠী যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে। শুধু রায় ঘোষণা নয়, এই রায় কার্যকরের মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা