হোম > রাজনীতি

পিআরে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এজন্য একটি দল জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না।

বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলাকার ট্রেড/সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট হয়ে গেলে জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ে যাবে। ফলে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে। এই আশঙ্কায় তারা জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের দিনে দেওয়ার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে। দেশের সকল ইসলামী দল এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণ নভেম্বরের মধ্যে গণভোট চাচ্ছে। সরকার যদি নভেম্বরের মধ্যে গণভোট না দিয়ে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করে তবে প্রমাণিত হবে সরকার একটি দলের অনুগত।

তিনি আরো বলেন, জাতির স্বার্থে নভেম্বরে জুলাই সনদের গণভোট এবং ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় মহানগর ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক