হোম > রাজনীতি

পার্বত্য অঞ্চল অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত

স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে অঞ্চলটিকে অশান্ত করার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা, সংঘাত ও অস্থিরতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যেকোনো মূল্যে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। এ অঞ্চলের মানুষের জানমাল, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পার্বত্য এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা জরুরি। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা উসকানিকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক বিভাজন ও সংঘাত সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে গুজব, উসকানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

জমিয়তের নেতারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো শান্তিপূর্ণ, সাংবিধানিক ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

বিবৃতিতে পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার, সাম্প্রতিক ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিরীহ কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যাতে হয়রানি বা অন্যায়ের শিকার না হয়, তা নিশ্চিত করার দাবিও জানান তারা।

দেশবাসীর প্রতি শান্তি, সম্প্রীতি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে জমিয়তের নেতারা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র বা উসকানির ফাঁদে পা না দিয়ে দেশের অখণ্ডতা, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির

জামায়াত জোটে কতদিন থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, শঙ্কা রয়েছে: আবদুল হালিম

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

এনসিপির সুপার সিক্সটিন কী, কারা আছেন

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির