হোম > রাজনীতি

নির্বাচনি হলফনামায় সম্পদের যে তথ্য দিলেন ববি হাজ্জাজ

আতিকুর রহমান নগরী

ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজ। হলফনামায় বলেছেন, ববি হাজ্জাজের কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার স্ত্রীর রয়েছে ১২০ ভরি স্বর্ণ।

আলোচিত মুসা বিন শমসেরের এই ছেলে হলফনামায় মায়ের নাম উল্লেখ করেছেন, তানিজ ফাতেমা চৌধুরী। বাড়ি গুলশানে।

হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ এক কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা আছে। নিজের ৩৫ ভরি ও স্ত্রীর ১২০ ভরি স্বর্ণ রয়েছে। শেয়ার থেকে বছরে ৮৯ হাজার ৮৯৫ টাকা এবং পেশা থেকে ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা আয় করেন। কোনো কৃষি জমি, বাড়ি নেই।

ব্যাংকে চার লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা জমা আছে। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

একটি যৌথ ব্যবসা থেকে বছরে আয় ছয় লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা দেখিয়েছেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানত বিনিয়োগ নেই। তবে স্ত্রীর আছে ১২ লাখ টাকা।

ববি হাজ্জাজের শিক্ষাগত যোগ্যতা এমবিএ, কোনো মামলা নেই, পেশা হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা উল্লেখ করেছেন। এ ছাড়া তিনি ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থা পরিচালক এবং ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই তার।

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের