হোম > রাজনীতি

আমরা স্থানীয় নির্বাচনে যাবো না: টুকু

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, আমরা স্থানীয় নির্বাচনে যাবো না। পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তী সরকার এই ধরনের নির্বাচন করেনি। স্থানীয় নির্বাচন নয় আগে জাতীয় নির্বাচন চাই।

রোববার সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সাথে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

নির্বাচন বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারতো বলেছে ডিসেম্বরে নির্বাচন দিবে, দেখি কি হয়!’

টুকু বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। নির্বাচন আমাদের টার্গেট। জনগণের সেবা করা হলো আমাদের টার্গেট। আমরা বলেছি জুন-জুলাইয়ে নির্বাচন করার জন্য। সরকার বলছে, ‘ডিসেম্বরে নির্বাচন করবে। দেখি কি হয়?’

এমএস

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু