হোম > রাজনীতি

সব প্রচারসামগ্রী সরাতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন জামায়াত আমির

আতিকুর রহমান নগরী

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর দলীয় দায়িত্বশীল ও কর্মীদের প্রতি সব ধরনের নির্বাচনি প্রচার উপকরণ অপসারণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব সহযোগিতার প্রস্তুতির কথাও উল্লেখ করেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন—‘গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ’

পোস্টে তিনি আরো লেখেন—ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।’

এর আগে বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন আমেজে সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও অন্যান্য প্রচারসামগ্রী টানানো থাকলেও এগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা দেয় প্রধান নির্বাচন কমিশনার।

জুলাই সনদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত: জুবায়ের

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে দুই কমিটি এনসিপির

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ

ইরানের ওপর মার্কিন-ইসরাইলের সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন

রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে: এনসিপি