হোম > রাজনীতি

ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন

আতিকুর রহমান নগরী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির(জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ে এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাপাসহ ১৪ দলের নিষেধাজ্ঞা ও হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করে বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী ৩০টি রাজনৈতিক দল। পরে গণঅধিকার নেতাকর্মীরা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন।

এর কিছুক্ষণ পরই জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গত ২৯ আগস্ট গণঅধিকারের নেতাকর্মীদের উপর জাপার হামলা ও পুলিশ-সেনাবাহিনীর হামলার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে থাকা নেতাকর্মীরা এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

এর আগে, গত ৩১ আগস্ট বিক্ষুব্ধরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: নেজামে ইসলাম পার্টি

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

সৌদি আরবে হুথিদের হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ