হোম > রাজনীতি

নির্বাচনকে সামনে রেখে হানাহানি বন্ধ করুন: খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে মারামারি-হানাহানি বন্ধ করার আহবান জানিয়েছেন খেলাফত আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিশে আমেলার সভায় এ আহবান জানানো হয়।

দলের আমির মাওলানা আবু জাফর কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন নিয়ে মনোনয়ন বঞ্চিতদের যে মারামারি-হানাহানি শুরু হয়েছে তা দেশ ও জাতির জন্য শুভলক্ষণ নয়।

তিনি বলেন, বিশেষ করে চট্টগ্রামে একটি দলের ঘোষিত প্রার্থীর গণসংযোগকে কেন্দ্র করে মিছিলে গোলাগুলিতে প্রার্থীসহ কতিপয় লোক গুলিবিদ্ধ ও মৃত্যুবরণ করেন। তা দেশে গোলোযোগ ও হানাহানির লক্ষণ প্রতিয়মাণ হচ্ছে। নির্বাচনের আগে মনোনয়ন নিয়ে এখনই যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা হলে নির্বাচন ঘনিয়ে আসলে কি পরিস্থিতি সৃষ্টি হবে তা বোধগম্য নয়। এই পরিস্থিতি রোধে সরকারের পক্ষ থেকে জোরপদক্ষেপ না নেয়া হলে আসন্ন নির্বাচনের পরিবেশকে দারুণভাবে বিঘ্নিত করবে এবং দেশের গণতন্ত্র চরমভাবে ব্যর্থ হবে।

সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের তলপিবাহকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে লিপ্ত হয়েছে। বিভিন্ন দল থেকে মনোনয়নপ্রাপ্ত হচ্ছে এটা দেশের ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই আগষ্ট বিপ্লবীদের জন্য বিলক্ষণ।

সভায় দলের শীর্ষ নেতাদের মধ্যে মোহাম্মদ আজম খান, মাওলানা আব্দুল কাদের কাশেমী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুফতি ফখরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আকন্দ, আলী মাকসুদ খান মামুন, ডা. মুহাম্মদ খালেদ হোসাইন, মাওলানা নিয়ামত উল্লাহ খান জাফরী, মুফতি কামালউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য