হোম > রাজনীতি

এনসিপি নেত্রী রুমীর লাশ উদ্ধার, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতির উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার

এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর একটি ছাত্রাবাস থেকে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছন ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘ওদের একটারও স্বাভাবিক মৃত্যু হবে না। ফোকাস থাকবে একটার উপর। আর নন ফোকাসড একেকটা মরবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন জান্নাতারা রুমী। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের ৫তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

লাশ উদ্ধারের খবর প্রকাশ্যে আসার পর নিজের ফেসবুক পেজে বাম সংগঠন ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু আরও লেখেন, ‘ধানমন্ডি ৩২- এ আসা দেশপ্রেমিক নারীর উপর নির্মমভাবে হামলে পড়েছিল এনসিপির জান্নাতারা রুমী। মনে আছে?

আজ সকালে তার মরদেহ মিললো। আমার এতো আনন্দ লাগে ক্যারে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিবাদি সরকারের আমলে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল, তার অন্যতম সংগঠক ছিলেন এই বাপ্পাদিত্য বসু।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক এই সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে জামিনে বেরিয়ে যান তিনি।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক