হোম > রাজনীতি

ঢাকা–১০ আসনে জামায়াত প্রার্থীর মোটরবাইক শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা–১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে রাজধানীতে মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের নেতৃত্বে এবং ঢাকা–১০ আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক নুরুন্নবী মানিকের পরিচালনায় শুক্রবার সকালে ধানমন্ডি ১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে থেকে মোটরবাইক শোভাযাত্রাটি শুরু হয়। এটি ধানমন্ডি, ঝিগাতলা, কলাবাগান, নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ঢাকা–১০ আসনের সব থানা আমির, সেক্রেটারি ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎ, আমানতদার ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তিনি বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ, আমানতদার ও যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করার বিকল্প নেই।

এসআর

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে