হোম > রাজনীতি

ক্ষমতার জন্য নয়, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় রাজনীতি করে জামায়াত

ড. হামিদুর রহমান আযাদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না; বরং দেশ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে বলেও জানান তিনি।

মঙ্গলবার জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা উত্তর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ আরো বলেন, দেশের জনগণ আজ সমাজ ও রাস্ট্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী আদর্শিক ও গণমুখী রাজনীতির মাধ্যমে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণের পরিবর্তে দলীয় নেতা কর্মীদের ভাগ্য পরিবর্তন করা কোনো দলের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না; বরং সরকার পরিচালনার লক্ষ্য হওয়া উচিত জনগণের সার্বিক কল্যাণ, মৌলিক অধিকার সুরক্ষা, দেশের নিরাপত্তা বিধান এবং সুশাসন নিশ্চিত করা।

তিনি বর্তমান লাগামহীন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সড়কে আইনশৃঙ্খলার অবনতি ও দেশব্যাপী জনগণের চরম নিরাপত্তাহীনতা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেন। অবলিম্বে জ্বালানি তেলের মূল্য হ্রাস করে জনগণের নাগালের মধ্যে মূল্য নির্ধারণ করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান।

ড. হামিদ আযাদ ব্যংকিং সেক্টরে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশ ব্যাংক ও প্রশাসনের অন্যায্য হস্তক্ষেপেরও নিন্দা জানান।

কর্মী সম্মেলনে কুতুবদিয়া উপজেলা আমির আ স ম শাহারিয়ার, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমীন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, লেমশীখালী ইউনিয়ন সভাপতি রেজাউল করিম উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি ছৈয়দুল আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস