হোম > রাজনীতি

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এই দাবিগুলো ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলার সুষ্টু তদন্ত ও বিচার দাবি করে তাদের ঘোষিত দাবিগুলো হলো, ঘটনার তদন্তে আজকের মধ্যেই একটি কমিটি গঠন করতে হবে। হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

দাবিগুলো ঘোষণার পর রাশেদ খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি যমুনা ও সচিবালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন।

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক