হোম > রাজনীতি

জাতীয় পতাকা হাতে তারেক রহমানকে শুভেচ্ছা নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার

জনস্রোতের মধ্যদিয়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। পথে পথে হাজারো নেতাকর্মী ও সমর্থক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে তাকে শুভেচ্ছা জানান।

গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাব ও সিএসএফের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই সংবর্ধনাস্থলের দিকে অগ্রসর হচ্ছে বহরটি।

এ সময় গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, জড়িতদের বিচারের দাবি এনসিপির

ভেনিসে বাঁধনের ওপর হামলা নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসের আন্তর্জাতিক বহিঃপ্রকাশ: এবি পার্টি

বাঁধনকে হেনস্তাকারীরা খুনিদের দালাল, নরপশু: সারজিস আলম

সম্পত্তি হস্তান্তরের নতুন বিল পাস নিয়ে ওলামা অ্যালায়েন্সের উদ্বেগ

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ

সার সংকটে আমন চাষ ঝুঁকিতে, উদ্বেগ জামায়াতের

বিদ্যুৎ-জ্বালানি সংকটে উচ্চ পর্যায়ের সেল গঠনের প্রস্তাব বিরোধী দলের

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: হেফাজতে ইসলাম

মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল

কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করায় সরকারকে করুণ পরিণাম ভোগ করতে হবে: গোলাম পরওয়ার