হোম > রাজনীতি

ভূমিকম্পে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের গভীর শোক

স্টাফ রিপোর্টার

দেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, শুক্রবার সকালে দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে যে তীব্র ঝাকুনি অনুভূত হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়াতে ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় এর ব্যাপক প্রভাব পড়েছে। এতে করে ঢাকা সহ সারাদেশে অন্তত ৬ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি বিল্ডিং সামান্য হেলে পড়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে।

তারা বলেন, আমরা এই ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। হতাহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। গত এক দশকে এখানে বারবার ভূমিকম্প হলেও ভবিষ্যৎ বড় ঝুঁকি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।

খেলাফত মজলিস নেতারা বলেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এটি মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল সতর্কবার্তা এবং মানুষের পাপ ও অন্যায়ের ফলস্বরূপ ঘটে। এটি মানুষকে তাদের কৃতকর্ম শুধরে নিতে এবং আল্লাহর কাছে তওবা করার আহ্বান জানায়।

পাশাপাশি ঘন ঘন ভূমিকম্পকে হাদীসে কিয়ামতের একটি পূর্বাভাসও হিসেবে বিবেচনা করা হয়। আমাদেরকে ভবিষ্যতে বড় বিপর্যয় থেকে রক্ষা পেতে বিল্ডিং কোড মেনে চলা, যথাযথ সচেতনতা ও প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা