হোম > রাজনীতি

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যক্ষ আশরাফুল

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দরকার সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব তৈরির কারখানা। এখন পর্যন্ত ৬৫ জন সংসদ সদস্য জামায়াত থেকে নির্বাচিত হয়েছেন এবং দুই জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। সুতরাং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।

শুক্রবার রাজধানীর উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত থানার উদ্যোগে আয়োজিত পৃথক তিনটি নির্বাচনি গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উত্তরখান চৈতি গারমেন্টসের সামনে থেকে সকালে অধ্যক্ষ আশরাফুল হকের নেতৃত্বে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় থানার নেতারা বক্তব্য রাখেন।

বাদ জুমা দক্ষিণখান বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকা-১৮ আসনের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়। সর্বশেষ বাদ আছর খিলক্ষেত বোর্ডঘাট এলাকা থেকে গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি

বিএনপির সংরক্ষিত নারী এমপিদের বিরোধীদলের আসনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া অসাংবিধানিক

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

শ্রমবাজারে সিন্ডিকেট করে শ্রমিকের পকেট কাটার অপচেষ্টা চলছে

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

নবীজির প্রদর্শিত পথে চলতে ঈদ-ই-মিলাদুন্নবী অনন্য উদাহরণ: রিজভী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ সাত দাবি ঈমান আকিদা সংরক্ষণ কমিটির

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ