হোম > রাজনীতি

দেশে ফিরেছেন মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

দেশে ফিরেছেন মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।

জানা যায়, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে’

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান

ইসহাক সরকার ও তারেক আদেল হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক

ফুলবাড়ী বিএনপির কমিটিতে সরকারি চাকরিজীবীদের ছড়াছড়ি

বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক

মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশক নিধন কার্যক্রম