হোম > রাজনীতি

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: সরকারের দেউলিয়াত্বের নির্মম দৃষ্টান্ত বললেন ডা. ইরান

স্টাফ রিপোর্টার

দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় শেখ হাসিনার কথিত মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর মানুষ আশা করেছিল দেশে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। অথচ পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে করা একটি পুরোনো মানহানির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, এ ঘটনা জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার দেউলিয়াত্বের নির্মম দৃষ্টান্ত।

ডা. ইরান বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সাহসী সাংবাদিকতার কারণে মাহমুদুর রহমান নির্যাতন, কারাভোগ ও অসংখ্য মামলার শিকার হয়েছেন। তার বিরুদ্ধেও যদি পুরোনো নিপীড়নমূলক মামলার বোঝা থেকে যায়, তাহলে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের দাবি অর্থহীন হয়ে পড়ে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও রাজনৈতিক পরিচয় বা অতীতের ক্ষমতাসীনদের করা মামলার অন্ধ অনুসারী হতে পারে না। আদালতের স্থগিতাদেশ যাচাই না করেই পরোয়ানা তামিলের চেষ্টা পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পাশাপাশি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, তা না হলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের কর্মকাণ্ডের এই বৈপরীত্য গণতন্ত্রকামী মানুষের মধ্যে গভীর হতাশা তৈরি করবে।

খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

ঢাকায় দুই দিনের গণসমাবেশ: ১৫ ডিসেম্বর মগবাজারে, ১৬ ডিসেম্বর আদাবরে

‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ

বাংলাদেশ দখলের হুমকি ভারতের নগ্ন আগ্রাসন: রাশেদ প্রধান

পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের, আবেগঘন পোস্ট

বৃহস্পতিবার সব জেলায় বিক্ষোভ সফল করার আহ্বান জামায়াতের

আ.লীগের গোপন বৈঠক থেকে নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন

আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় যুবদলের মিছিল

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সেলিম উদ্দিন

ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন চরমোনাই পীর ফজলুল করীম: মামুনুল হক