হোম > রাজনীতি

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আমার দেশ অনলাইন

ডা. দীপু মনির ও স্বামী তৌফিক নেওয়াজ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন।

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু খবরটি নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। তার দাফন ও জানাজার বিষয়ে আজ বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ, যিনি ধ্রুপদী সংগীতের চর্চাও করতেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে

সিরাতুন্নবী উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: সাইফুল হক

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

ভালো আইন আনার কথা বলে উল্টো পথে হাঁটছে সরকার: আখতার হোসেন

ইসলামপন্থিরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: মামুনুল হক

সরকারের ছয় মাস হতাশা, সংকট আর ব্যর্থতার: জামায়াত