হোম > রাজনীতি

মাকে দেখে ৩০০ ফিটে বক্তব্য দেবেন তারেক রহমান

সালাহউদ্দিন আহমেদ

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এভারকেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এরপর তিনি সরাসরি ৩০০ ফিটে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব তথ্য জানান।

এ সময় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে সৃষ্ট অসুবিধার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমর্থন করেন না।

তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ ব্যবহার করে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে দেশে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন তিনি।

নারী প্রশ্নে পশ্চিমা দৃষ্টিভঙ্গি নয়, আমাদের ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে

ডুয়েটকে অস্থিতিশীল করার অপতৎপরতা রুখে দেবে শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গণে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে

শাহ আলীর ঘটনায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

শিক্ষাঙ্গণে মব কালচার ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে: ছাত্র জমিয়ত

সব ক্ষেত্রে তাকওয়া চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব: আব্দুল হালিম

ঈদে নিরাপদ যাতায়াত নিশ্চিতের আহ্বান খেলাফত মজলিসের

জামায়াত নেতাদের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের মতবিনিময়

গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম