হোম > রাজনীতি

ইতিহাসের সেরা নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশে সম্মানিত দক্ষ, যোগ্য ব্যক্তি ও অন্তবর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে।

জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্য জনপ্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি। এই লক্ষ্য আমরা যারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম, তারা সমর্থন অব্যাহত রেখেছি।

সুতরাং দেশ-বিদেশে সম্মানিত দক্ষ যোগ্য ব্যক্তি ও অন্তবর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে বলে আমরা আশা করছি।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন