হোম > রাজনীতি

বাজেটে বৈষম্য দূরীকরণ ও সংস্কারের কোনো দিকনির্দেশনা নেই

নাগরিক ঐক্যের সেমিনারে মান্না

স্টাফ রিপোর্টার

বাজেটে বৈষম্য দূরীকরণ, শিল্প ও গ্যাস সংকট নিরসন, আর্থিক, প্রশাসনিক ও বিচারব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার রাজধানীর সেগুন বেগিচাস্থ ঢাকা রিপোর্টস ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি; কল্যাণরাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

মান্না বলেন, বৈষম্য দূরীকরণ, শিল্প ও গ্যাস সংকট নিরসন, আর্থিক, প্রশাসনিক ও বিচারব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে এবারের বাজেটে দিকনির্দেশনা নেই। গত সরকার (কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ) ১২টি বাজেট দিয়েছে। ওই সরকারের কাছে তো বাজেট নিয়ে আমাদের কোনো প্রত্যাশাই ছিল না। কিন্তু এই সরকারের কাছে তো আমরা আশা করি। সব পক্ষের কথা নিয়ে বাজেট রিভিউ করলে এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে। যদি না পারেন, আগামীতে আপনাদের পক্ষে কথা বলার মতো লোকও খুঁজে পাবেন না।

কথার ফুলঝুড়ি দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না বলে সতর্ক করেন নাগরিক ঐক্য সভাপতি। তিনি বলেন, মানুষের জন্য বাজেট। কিন্তু এখানে মানুষই তো নেই। এই বাজেট দেওয়ার পরও দ্রব্যমূল্য কমেনি। সংস্কার ও পরিবর্তনের প্রত্যাশাও পূরণ হয়নি। পরিবর্তন ছাড়া কেবল কথার ফুলঝুরি দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না। অর্থনীতির ঘনীভূত রূপ হচ্ছে রাজনীতি। আর অর্থনীতি দৈনন্দিন জীবনযাত্রার এক বছরের সালতামামি অর্থাৎ হিসাব-নিকাশেরই একটা প্রতিফলন। এবারের বাজেট সামগ্রিকভাবে মানুষের জন্য কোনো কিছুরই নিশ্চয়তা দিতে পারেনি। কিন্তু এতে কথার ফুলঝুরি আছে; মধ্যবিত্ত ও গরিবদের কল্যাণের বাস্তবসম্মত পদক্ষেপ নেই।

তিনি আরো বলেন, বাজেটের লক্ষ্য অর্জন করতে এনবিআরে (জাতীয় রাজস্ব বোর্ড) কাঠামোগত পরিবর্তন আনতে হবে। প্রায় সোয়া ৯ লাখ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় সাত লাখ কোটি টাকা তো উপার্জন করতে হবে। এর মধ্যে বড় লক্ষ্যটা অর্থমন্ত্রী দিয়েছেন এনবিআরকে। এই বোর্ডের কোনো কাঠামো পরিবর্তন করা হয়নি, সেটা আগের মতোই আছে। গত বছরে এক লাখ কোটি টাকার ঘাটতি ছিল। তো এই বছর সেটা আদায় করতে পারবে? যদি আদায় করতে না পারে, তাহলে কী করবে? আবারও ব্যাংক থেকে টাকা ধার নেবে, তাই তো?

জাতীয় সংসদ নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের মানোন্নয়নের তাগিদ দেন মান্না। তিনি বলেন, সংসদ হচ্ছে পুরো জাতির প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বের মধ্যে নিজের চেহারাই যদি দেখতে না পান, তাহলে সেটা আয়না হয় কী রকম করে? হতে পারে না তো। জাতীয় সংসদের মানোন্নয়ন করা দরকার। সংসদ সদস্যদেরও মানোন্নয়ন করার দরকার।

সংসদের চলতি বাজেট অধিবেশনে জাতীয় বাজেট নিয়ে গঠনমূলক আলোচনার তাগিদ দেন এই প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেন, সংসদের বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হলে তো আর মানুষ মজা পায় না। তাই সেখানে এখন মাইক্রোওভেন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। কিন্তু বাজেট পাসের আগে সংসদের মধ্যে বাজেট নিয়ে আলোচনা তো হওয়া দরকার।

সেমিনারে মূল বক্তব্য উত্থাপন ও পরিচালনা করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। আরও বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, লেখক-গবেষক আলতাফ পারভেজ ইবাইস ইউনিভার্সিটির সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আরিফুর রহমান, ঢাকা স্ট্রিমের উপদেষ্টা সম্পাদক হাসান মামুন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন রাজা প্রমুখ।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

গাইবান্ধায় যুবদলের হামলায় শিবির নেতা নিহত, জামায়াতের নিন্দা

‘মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার... যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে ‘

আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি: ডেপুটি স্পিকারকে মাহমুদা মিতু

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার নিন্দা ও প্রতিবাদ

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ

চৈতালী চক্রবর্তীকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১০

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক