হোম > রাজনীতি

ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে গোরস্তানে পাঠিয়েছেন: রিজভী

জেলা প্রতিনিধি, নরসিংদী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে গোরস্তানে পাঠিয়েছেন।

বুধবার বিকেলে নরসিংদীর মাধবদীতে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সমাজে যারা চাঁদাবাজি করে, মানুষের মাঝে অরাজকতা তৈরি করে, নদীর বালি ও অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না।

বিএনপির জেলা কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে রিজভী আরো বলেন, সমাজের যারা সজ্জন ব্যক্তি, যারা ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক এবং কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা রাজত্ব করেছেন৷ তারা বিএনপির সদস্য হতে পারবে না উল্লেখ করে দলটির কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, সমাজবিরোধীরা দলে যোগ দিতে না পারলে ৯০ শতাংশ মানুষই বিএনপির পতাকাতলে আসবে।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা

শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চাচ্ছে বিএনপি: সারজিস আলম

জামায়াত আমিরের নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমান

জুলাই সনদকে অস্বীকার করা নিজ অস্তিত্বকে অস্বীকারের শামিল: এটিএম আহজার

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার

ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাব

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির বিষয়ে জামায়াতের বিবৃতি

পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ায় পদ গেল জামায়াত আমিরের উপদেষ্টার

জামায়াত আমিরের আজব সুপারিশ নিয়ে তোলপাড়

হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াতের