হোম > রাজনীতি

খালেদা জিয়াকে বিদায় জানাতে এলেন ছোট্ট শিশু লামিয়া

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে শেষবারের মতো বিদায় জানাতে সংসদ ভবনে এসেছেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া। তার সঙ্গে ছিল মা রাবেয়া খাতুন।

বুধবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাঠে তাদের সঙ্গে কথা হয়।

ছোট্ট লামিয়া আমার দেশকে বলেন, খালেদা জিয়া অনেক ভালো ছিলেন। মা-বাবার কাছে শুনেছি উনি কখনো হিংসা করেনি, সবাইকে ভালো বেসেছেন। আমি এখানে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে।

লামিয়ার মা রাবেয়া খাতুন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের অনেক খারাপ লাগছে। উনি দেশের জন্য বড় ত্যাগ শিকার করেছেন।

তিনি বলেন, আমাদের বাড়ি কেরাণীগঞ্জ, এখন শাহবাগে থাকি। খালেদা জিয়ার দেশপ্রেম আমাকে অনুপ্রাণিত করেছে। এজন্য জানাজায় অংশ নিতে এসেছি।

রাবেয়া আরো বলেন, দীর্ঘদিন তিনি কারাবরণ আর অমানুষিক নির্যাতন সহ্য করেছেন। তার জন্য আমরা সবাই দোয়া করি।

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন