হোম > রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর দুপুরে ঢাকা-৮ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়তে মনোনয়নপত্র জমা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তার দাবি, এনসিপি কেবল সেই সব আসনেই প্রার্থী দিয়েছে, যেখানে জয়ের বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো চাপ বা অসুবিধার সম্মুখীন হলে তাদের প্রকাশ্যে তা জানানো উচিত।

এসআই

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল