হোম > রাজনীতি

নিউ ইয়র্কে হামলার ঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে: নাহিদ

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

রাষ্ট্রীয় সফরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এঘটনায় সরকার ও পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এসময় তিনি নিউইয়র্কে কনসাল জেনারেলের পদত্যাগ দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় এদিন বিকাল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এনসিপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করার নির্দেশনা দিয়েছে দলটি।

এর আগে নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল